জাতীয় দেশ সংযোগ রাজনীতি

ইইউ’র দেশগুলোতে বিমান চলাচলে দ্বিপক্ষীয় চুক্তি হচ্ছে

মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন জানিয়েছেন বাংলাদেশ থেকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে বিমান চলাচলে দ্বিপক্ষীয় চুক্তি হচ্ছে।

আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।

এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভায় দ্বিপাক্ষিক বিমান চলাচল চুক্তির খসড়ার অনুমোদন দেয়া হয়।

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, বিভিন্ন দেশের সঙ্গে আমরা বিমান চলাচলের জন্য চুক্তি করে থাকি। ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের সঙ্গে আমাদের বিমান চলাচল চুক্তি আছে। ‌ইউরোপীয় ইউনিয়ন থেকে প্রস্তাব করা হয়েছিল, তারা চুক্তি করতে চান। প্রথম যখন প্রস্তাব এসেছিল তখন ব্রিটেন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ছিল। পরবর্তী সময়ে এটি যখন চূড়ান্ত হয়ে যায় ততক্ষণে ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বেক্সিট প্রোগ্রামে বেরিয়ে যাচ্ছিল। এখন যারা ইউরোপীয় ইউনিয়নে রয়েছে তারা প্রস্তাব দিয়েছে, তাদের তরফ থেকে প্রস্তাবের বিষয়ে আলোচনা করা হয়েছে। এখন তাদের সঙ্গে চুক্তি হবে।

চুক্তির বৈশিষ্ট্য তুলে ধরে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ইউরোপীয় ইউনিয়নের যে স্ট্যান্ডার্ড (মান) সেটি মেইনটেন করতে হবে। ইউরোপীয় ইউনিয়নের যে স্ট্যান্ডার্ড বা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, যে লাইসেন্সিং শর্তগুলো আছে, সেগুলো মেইনটেন করতে হবে। খসড়া চুক্তিতে এটিই বলা হয়েছে।

তিনি বলেন, বিদ্যমান যে চুক্তিগুলো আছে, সেগুলো ইউরোপীয় ইউনিয়নের বর্তমান চুক্তির আলোকে বাস্তবায়ন কর, সেটিই এখানে মূলত বলা হয়েছে।’

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র